নোটিশ
বাউবি পরিচালিত এইচএসসি পরীক্ষা স্থগিত প্রসঙ্গে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষা ১৬ জুলাই শুরু আলহাজ্ব আলাউদ্দিন তোতা মিয়া সাহেবের ৯ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত ২০২২ -২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উপবৃত্তির আবেদন ফরম বিতরণ চলছে। কলেজ অফিস থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করা হলো। ইউনিক আইডি ফরম পূরণ করে জমা দানের শেষ তারিখ আগামী 15/11/2022 2021/2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় অনলাইনে আবেদন চলছে। কলেজ কর্তৃক অনলাইন আবেদন ফ্রি করা হয়। আগামী ১১/১০/২০২১ তারিখ থেকে ২০/১০/২০২১ তারিখ পর্যন্ত শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কলেজের ক্লাশ বন্ধ থাকবে, সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন কলেজ অফিস খোলা থাকবে।
অধ্যক্ষের মহোদয়ের বাণী

হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একটি ডাইনামিক  ওয়েব  সাইট  চালু করা  হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবধর্মী। এ ওয়েবসাইট চালু করার ফলে তথ্য-প্রযুক্তির যুগের সাথে তাল মিলানো ও ডিজিটাল বাংলাদেশ গড়া সহজতর হবে এবং যে কেউ কলেজের তথ্যসমূহ সহজে অবগত হতে পারবে। তাই এ ওয়েব সাইট চালু করতে পেরে আমি খুবই আনন্দিত এবং যারা এ ওয়েব সাইট চালু করতে সার্বিক সহযোগিতা করেছেন তাদের জানাই কৃতজ্ঞতা।

হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজটি আড়াইহাজার উপজেলার  অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি একটি সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্ত পরিবেশে প্রতিষ্ঠিত। এখানাকার প্রকৃতি ও পরিবেশ আমাদের একান্ত আপন। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে। ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি এবং  পরীক্ষায় ভাল ফলাফলের  জন্য কলেজটি বহুবার জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ট কলেজের সুনাম অর্জন করেছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজর প্রতিষ্ঠাতা  মহোদয় কলেজের জন্য ১২ কক্ষ বিশিষ্ট ১টি দ্বিতল ভবন নির্মান এবং ২ একরের অধিক ভূমি, স্থায়ী ও চলতি তহবিলে পর্যাপ্ত অর্থ, বই, চেয়ার, ব্যাঞ্জ, টেবিল, ফ্যান ও কম্পিউটার প্রদান  করে কলেজের অগ্রগতিকে তরান্বিত  করেন। কলেজের বর্তমান সভাপতি লায়ন মোঃ কামাল হোসেন পলাশ মহোদয়ের প্রত্যেক্ষ দিকনির্দেশনায় এবং কলেজের নিষ্ঠাবান শিক্ষকদের তত্ত্ববধানে কলেজেটি অধিকতর সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে। শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। বিবিএস কোর্স এবং অধিক নম্বর প্রাপ্তিতে সহায়ক বিষয় খোলার সিদ্ধান্ত হয়েছে। তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কলেজের একটি ডাইনামিক ওয়েবসাইট চালু, ইন্টারনেট সংযোগ এবং একটি কম্পিউটার ল্যাব স্থ্াপন করা হয়েছে। কলেজে একটি মনোরম একাডেমিক ভবন নির্মান ও ডিগ্রী ভবন পূণঃনির্মান করা হয়েছে।

ভাল ফলাফলের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুষ্ঠুভাবে  পরিচালনায় আমি বদ্ধপরিকর। আশা করছি কলেজটি অত্র এলাকায় একটি মডেল কলেজে পরিনত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হউন- আমিন।

(মোঃ আলী এমদাদ)

অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)

হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ

আড়াইহাজার, নারায়ণগঞ্জ।